শুরু হলো আঞ্চলিক জলবায়ু সম্মেলন

৮ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০০  

দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর সংসদ সদস্যসহ চার শতাধিক অংশীজনের অংশগ্রহণে ঢাকার হোটেল শেরাটনে প্রথমবারের মতো শুরু হলো তিন দিনের আঞ্চলিক জলবায়ু সম্মেলন। শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রাকৃতিক সমাধানের বিকল্প নেই। একইভাবে গ্রিন গ্রিড, নবায়নযোগ্য জ্বালানী শক্তির উদ্ভাবনী মডেল তৈরির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমেই এই ক্ষতি পুষিয়ে নিতে হবে। একইসঙ্গে জন জলবায়ু পরিবর্তনে জীবনের ঝুঁকি বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর জলবায়ু সমস্যা প্রায় একই রকম। কিন্তু জলবায়ু ক্ষতি পুষিয়ে নিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো দায়িত্বশীল নয়। কপ- ২৯এ আলোচিত কোনো বিষয়ই আমলে নেয়া হয়নি। প্রাকৃতিক দুর্যোগ বাড়ছেই। গ্লোবাল ওয়ার্মিং এখন গ্লোবাল বয়লিংয়ে রূপান্তরিত হচ্ছে। তাই আমি বিল ক্লিনটনের র ভায়ষ বলেদে চাই বৈশ্বিক সম্মেলনগুলো বধিরতায় রূপ নিয়েছে।

ক্লাইমেট পার্লামেন্ট ভারতের চেয়ারম্যান সঞ্জয় জয় সওয়াল বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা আরো জোরদার করতে হবে।

ক্লায়মেন্ট পার্লামেন্ট বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক সাবের হোসন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও তানভির শাকিল জয়।